০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা ষষ্ঠ

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। তবে দূষণ মাত্রার দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ২৩১ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ২২৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং শহরটির স্কোর হচ্ছে ২১৩। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

দূষণের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৬০ অর্থাৎ এখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা ষষ্ঠ

প্রকাশিত : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩