০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ: আসামি গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ৬০ বছরের এক বৃদ্বাকে ধর্ষণের মামলার আসামি পরান মৃধাকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর র‌্যাব-৮ এ তথ্য জানায়।

গ্রেফতার পরান মৃধা বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের আব্দুল মালেক মৃধার ছেলে।

জানা গেছে, পরান মৃধা পাইককান্দি গ্রামের ৬০ বছরের এক বৃদ্ধার ঘরে ঢুকে মারধরের পর পাশের একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে লম্পট পরান পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই বৃদ্ধাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বৃদ্ধার মেয়ে জামাই মো. মিরাজ শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা করেন। তারই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দৌলতদিয়া থেকে পরান মৃধাকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ: আসামি গ্রেফতার

প্রকাশিত : ০১:১২:২০ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮