০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

দেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনের পরের পরিবেশও দেখবে। আজ রোববার (৩ ডিসেম্বর) ইইউয়ের কারিগরি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা জানান।

অতিরিক্ত সচিব বলেন, তাদের কারিগরি বিশেষজ্ঞ দল আমাদের কর্মকর্তাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। আমরা বসেছিলাম। তারা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত দেশে থেকে নির্বাচনের বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। এ নিয়ে তাদের কিছু জানার ছিল। আমরা তা জানিয়েছি। তারা নির্বাচনে প্রার্থী কত, পর্যবেক্ষক কত আসছে, এগুলো নিয়েও জানতে চেয়েছেন।

অশোক কুমার দেবনাথ আরও বলেন, তারা সব বিষয় পর্যবেক্ষণ করবে। নির্বাচনের আগে, নির্বাচনের পরের পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা, তারা সকল বিষয় দেখবেন।

এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, তারা মূলত আইনগুলো দেখতে চেয়েছেন। এ ছাড়া বাংলা আইনের ইংরেজি চেয়েছেন। তারা বাংলাদেশ ঘুরবেন। প্রয়োজনে তারা কমিশনের সঙ্গেও বসবেন।

অশোক কুমার দেবনাথ বলেন, তারা সকল বিষয় জানতে চেয়েছেন, নির্বাচনি ভায়োলেন্সসহ। তারা দেশব্যাপী ঘুরবেন। এজন্য নিরাপত্তা বিষয়টিতে আমরা হেল্প করবো। এ বিষয়টি নিশ্চিত করেছি। ঢাকার বাইরে গেলে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে যাবে। একটা সিকিউরিটি ইস্যু আছে। তাই তারা আগে জানিয়েই যাবে।

হরতাল বা অবরোধ সম্পর্কে তারা কিছু জানতে চেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, না। হরতাল বা অরবোধ নিয়ে তাদের কোনো বক্তব্য নাই।

আওয়ামী লীগের আগামী ১০ ডিসেম্বরের জনসভার বিষয়ে অশোক কুমার দেবনাথ বলেন, জনসভা করতে হলে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে কী হবে, তা আইনে বলা আছে।

বিজনেস বাংলাদেশ/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

দেশের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ

প্রকাশিত : ০৪:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩