০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৬টি অভিযোগের ২টি’তে অভিযান পরিচালিত

দূর্নীতি দমন কমিশন(দুদক) ১ম অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দিঘলিয়া, খুলনা- তে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিমের সদস্যগণ প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে সেবা গ্রহণ করতে যায়।

পরবর্তীতে ডায়াবেটিস সেবা গ্রহণকারী রোগীদের রেজিস্টার বই দেখে দৈবচয়নে কয়েকজনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। ছদ্মবেশে অভিযানকালে ও মোবাইল ফোনে যোগাযোগ করে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে ঘুষ লেনদেন বা অনিয়মের সত্যতা পাওয়া যায়নি।

দ্বিতীয় অভিযান পরিচালনা করেন কার্যসহকারী, পানি উন্নয়ন বোর্ড,ঝিনাইদহ এর বিরুদ্ধে সরকারি চাকরির পাশপাশি নিজ দপ্তরে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করা, পাউবো, এর সেচ খালের সাইডের হাট বাজার হতে চাঁদা আদায়, কর্মস্থলে কর্মকর্তাদের কক্ষ দখল করে ঠিকাদারি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে দুদক, জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে জানা যায় অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিকে ইতোমধ্যে ঝিনাইদহ হতে অন্যত্র বদলী করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় চাঁদপুর বাজারসহ অন্যান্য বাজারে দোকান ও বসতভিটা হতে চাঁদা আদায়ের বিষয়ে চাঁদপুর বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে আলাপকালে জানা যায় অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জমিতে থাকা দোকান উচ্ছেদের হুমকি প্রদর্শন করেছেন। এ বিষয়ে মন্ত্রণালয় হতে ইতোমধ্যে তদন্ত হয়েছে। ঠিকাদারীর বিষয়ে জানা যায় তিনি অন্য নামে ঠিকাদার ব্যবসা করেন।গাছ চুরি করে বিক্রির সত্যতা পাওয়া যায়। উক্ত বিষয়ে থানায় জিডি করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৬টি অভিযোগের ২টি’তে অভিযান পরিচালিত

প্রকাশিত : ০১:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩