১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দুই সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যা

নিজের দুই সন্তানকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক পিতা। নরসিংদীর রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতলীতে এ ঘটনা ঘটে।

শুক্রবার ( ২২ জুন) ভোররাতে কাকলী আক্তার (৮) ও সোয়ান মোল্লা (৫) নামে দুই সন্তানকে হত্যা করে পিতা কাজল মোল্লা (৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেণ তিনি।

নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা বলেন, আমার ছোট ভাই কাজল মোল্লা আজ প্রায় তিন বছর ধরে আমাদের বাড়িতে থাকেনা। সে উপজেলার নয়াচর গ্রামের শ্বশুর বাড়িতে থেকে নরসিংদী শহরে অটো রিক্সা চালাত। মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো খোঁজখবর নিতে।

সামসু মোল্লা আরো বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে সে তার দুই সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং আমাদেরকে দেখে সন্ধ্যার পর চলেও যায়। আজ শুক্রবার সকালে খবর পাই আমাদের বাড়ির খানিকটা দুরে তার দুই সন্তানকে হত্যা করে ও সে আত্মহত্যা করেছে। দৌড়ে গিয়ে দেখি নোংরা পরিবেশে বর্ষার পানি জমে থাকা একটি গর্তের পাশে সন্তান দুটির লাশ পড়ে আছে এবং একটি গাছে সে ঝুলে আছে।

খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

ট্যাগ :

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

দুই সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যা

প্রকাশিত : ১২:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮