০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নাফ নদীতে বিজিবি-বিজিপি’র যৌথ টহল

ইয়াবা পাচার রোধ ও সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সীমান্তের নাফ-নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি) যৌথ টহল দিয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ১১টা পর্যন্ত নাফ-নদীতে বিজিবি ও বিজিপি ৪টি স্পিডবোট নিয়ে এ টহল দেয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক আসাদুজ-জামান চৌধুরী বলেন, বিজিবির শাহপরীরদ্বীপ বিওপির সুবেদার মো. এনায়েত আলীর নেতৃত্বে ১২ সদস্যের এবং মিয়ানমারের নম্বর ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধীনের ম্যাগিচং ক্যাম্পের পুলিশ লে. নে নে অংয়ের নেতৃত্বে ১১ সদস্যের টহলদল ২টি করে স্পিডবোটযোগে বিআরএম-২ হতে বিআরএম-৫ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করে।

এসময় উভয়পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করে।

তিনি আরও বলেন, এর আগে চলতি বছরের ৫, ১৪, ২০ এবং ২৭ মার্চ এবং ২০ জুন শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি এবং হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপির সঙ্গে ৫টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন করে।

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নাফ নদীতে বিজিবি-বিজিপি’র যৌথ টহল

প্রকাশিত : ০৫:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮