০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সোনাইছড়িতে ৭ ডাকাত আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাতদলের সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বড়তলি ৬নং ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনাইছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তানবির আহমদসহ সঙ্গীয় ফোর্স।

আটক ডাকাতদলের সদস্যরা হলো- রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দে ছোয়া পাড়ার বাসিন্দা আবুল হোছনের পুত্র রুবেল (২০), রবিউল আলমের পুত্র মোজাম্মেল হক (১৮), ছৈয়দ আলমের পুত্র আব্দুল হামিদ (২১), ছৈয়দ আলমের পুত্র কামাল হোছন (২০), আব্দু সত্তারের পুত্র মো. রাশেদ (১৯) এবং চকরিয়া উপজেলার বলুবিলছড়ির বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা সুবল চন্দ্র দে’র পুত্র ইষ্টিজেন দে (২০), দুলাল বড়ুয়ার পুত্র সুমন বড়ুয়া।

সোনাইছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তানবির আহমদ সাংবাদিকদের জানান, বড়তলি এলাকায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে সাত ডাকাত সদস্যকে আটক করা হলেও অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃত ডাকাতদলের সদস্যদের কাছ কোন ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শক (ওসি) মো. আলমগীর শেখ জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকায় ডাকাতিসহ অন্যান্য অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সোনাইছড়িতে ৭ ডাকাত আটক

প্রকাশিত : ১০:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮