০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে এখন পর্যন্ত নৌরুটটিতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে ঘন কুয়াশা দেখা দেয়। কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করবে।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ১১:১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪