১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সারাদেশ থেকে আমাদের কাছে খবর এসেছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই একটি কেন্দ্র ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। মানুষ আনন্দ উৎসবের সঙ্গে ভোট দিচ্ছে।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবাই পেশাদারত্বের সঙ্গে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছি। আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনী প্রতিটি নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্য হারে ভোটার উপস্থিত লক্ষ্য করা গেছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুন। ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের অধিকার। যারা ভোটারদের বাধা দেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি সারাদেশে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যদি কোনো ভোটার নাশকতার বা কোনো হয়রানির শিকার হন তারা যদি ৯৯৯ এ কল করেন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনা হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: আইজিপি

প্রকাশিত : ১২:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪