০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

 নৌকার জয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ: মমতাজ

ভোট দিতে এসে নৌকার জয় সুনিশ্চিত হবে বললেন, জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগম।  তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মানিকগঞ্জ-২ আসনে টানা দুবারের সংসদ-সদস্য মমতাজ বলেন,  ‘ভোট অনেক সুন্দর হচ্ছে। নৌকার জয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।’

মানিকগঞ্জ-২ আসনটি সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে নৌকার টিকিট পেয়ে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এবারের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন।

মমতাজ বেগম ৫ মে ১৯৭৪ সালে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন। মমতাজের মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

 নৌকার জয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ: মমতাজ

প্রকাশিত : ০৮:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪