১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল হলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা ও আধুনিকায়নে সরকারের নেয়া নানা উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী সেনাপ্রধান।

পরে প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত অধ্যাপক ডক্টর চোপ লাল বোসাল।

আগামীকাল, ২৫ জুন থেকে অবসরে যাচ্ছেন আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১৮ জুন জারি করা প্রজ্ঞাপনে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রকাশিত : ০৩:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮