০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেক্সিকোর সীমান্ত নগরীতে গোলাগুলি, নিহত ১৪

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জুয়ারেজ নগরীতে শনিবার তিনটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মাদকচক্র সংক্রান্ত সংঘর্ষ ও সহিংসতার জন্য নগরীর কুখ্যাতি রয়েছে।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, নগরীর দক্ষিণ প্রান্তে একটি হামলার ঘটনা ঘটে। সেখানে আট ব্যক্তি মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখছিলেন। এ সময় বন্দুকধারীদের হামলায় ছয় জন নিহত ও অপর দুই জন আহত হয়।

প্রায় একই সময়ে নগরীর মধ্যাঞ্চলের একটি নাপিতের দোকানে পাঁচ জন ফুটবল ম্যাচ দেখছিলেন। এমন সময় একটি নীল রংয়ের ভ্যানে এসে একদল লোক তাদের গুলি করে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এর কয়েকঘণ্টা আগে ভোরবেলা নগরীর মধ্যাঞ্চলের একটি উপকণ্ঠে পার্টি চলাকালে সেখান থেকে তিনজনকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। এই নিয়ে শুধু এই মাসেই ১২৮ জনকে হত্যা করা হলো।

ট্যাগ :
জনপ্রিয়

‘চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাক তা চাই না’: স্বাস্থ্যমন্ত্রী

মেক্সিকোর সীমান্ত নগরীতে গোলাগুলি, নিহত ১৪

প্রকাশিত : ০৭:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮