০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

প্রকাশ্যে ভোট দেওয়া সেই মন্ত্রীকে ইসিতে তলব

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের দিন প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে জামালপুর-২ আসনের এমপিকে।

জামালপুর-২ আসনে ভোটে জিতে পূর্ণ মন্ত্রী হিসেবে সরকারে ডাক পাওয়া ফরিদুল হক খানকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচন কমিশন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের দিন প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে ১৫ জানুয়ারি কমিশনে হাজির হতে বলা হয়েছে।

গত সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান নতুন মন্ত্রিসভাতেও ডাক পেয়েছেন। তাকে তলব করে বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়েছে বলে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান।

তলবের চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি ভোটের দিন জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন তিনি, যা গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছে।

“প্রকাশ্যে ভোট দান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- সে বিষয়ে ১৫ জানুয়ারি বিকাল ৩ টায় নির্বাচন ভবনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে ইসি সিদ্ধান্ত দিয়েছেন।”

যথাসময়ে ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এ সংসদ সদস্যকে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশ্যে ভোট দেওয়া সেই মন্ত্রীকে ইসিতে তলব

প্রকাশিত : ০৮:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪