০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সিলেট সিটি মেয়রের পদত্যাগ

সিটি নির্বাচনকে সামনে রেখে নতুন করে মেয়র পদে মনোনয়ন জমাদানের পূর্বে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ জুন) বেলা ১ টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা দেয়ার আগে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের সাথে দীর্ঘ বৈঠক করেন আরিফুল হক চৌধুরী।

এদিকে পদত্যাগপত্র জমা দেয়ার পর দরগাহ মসজিদে জোহরের নামাজ আদায় ও মাজার জিয়ারত করেন। ওখান থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার (২৭ জুন) ঢাকার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সিলেটের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আরিফের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সিলেট সিটি মেয়রের পদত্যাগ

প্রকাশিত : ০২:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮