মানহীন সেসরকারি মেডিকেল কলেজের কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটে অধিবেশনে ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ছাটাই প্রস্তাবের অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক নামী মেডিকেল কলেজে শিক্ষক ও লাইব্রেরি কোন টিই নেই, তারা যা ইচ্ছে তাই করে। এগুলো আমরা বন্ধ করতে চাইলেও করতে পারি না। এটা হতে পারে না । বার বার তারা উচ্চ আদালতের নির্দেশ নিয়ে মেডিকেল কলেজের নামে ব্যাবসা শুরু করে।
তিনি বলেন, মহামান্য কোর্ট যদি হস্তক্ষেপ করেন তাহলে আমি আমাদের কি করার থাকে। আমি নিজে বলেছি অনেক বেসকারি মেডিকেল কলেজের লাইব্রেরি নাই, ল্যাবরেটরি নাই, শিক্ষক নাই। তাদের আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু উচ্চ আদালতের হস্তক্ষেপের কারণে তাদের ছেড়ে দিতে হয়েছে।
সরকারে উদ্দ্যেগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের সংসদ সদস্যরা যদি সোচ্চার থাকেন তহলে এ অনিয়মের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া যাবে। আমি বেসরকারি মেডিকেল কলেজ নিয়ন্ত্রণের জন্য আইন করতে যাচ্ছি। এটা বাস্তবায়ন হলে দেশে কোনো মানহীন বেসরকারি মেডিকেল থাকবে না।
উল্লেখ্য,এর আগে ছাটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে একাধিক এমপি মানহীন সেবরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে সমালোচনা করেন।

























