১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

‘সমাজে পরকীয়া বেড়ে গেছে’

অপু বিশ্বাস

বর্তমান সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। স্বামী আছে জেনেও অনেক মেয়ে অন্যের স্বামীর সঙ্গে পরকীয়ায় যুক্ত হচ্ছেন। এসব ঘটনা অহরহ ঘটছে।

পরকীয়ার গল্প নিয়ে আসছে অপুর নতুন সিনেমা ‘ট্র্যাপ’। সম্প্রতি ‘ট্র্যাপ’ নিয়ে সংবাদ সম্মেলনে পরকীয়ার তথ্য তুলে ধরেন অপু বিশ্বাস।

আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ সিনেমা। সিনেমায় অপুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী। এই সিনেমায় আরও রয়েছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

অপু বলেন, ‘আমরা পত্রিকা, খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে। সেটা ফেসবুকে, মেসেজে, যোগাযোগে সামাজিক মাধ্যমের বিপজ্জনক ব্যবহারও দেখছি।’

ট্র্যাপ সিনেমা নিয়ে তিনি বলেন, “একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এই ছবির মুখ্য বিষয়। ”

অপু আরও বলেন, “যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমা দেখা উচিত। কেননা যুগল কিংবা প্রেমিক-প্রেমিকা নানা ধরনের ঝামেলাতেই পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে। এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে।”

বিজনেস বাংলাদেশ/BH

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘সমাজে পরকীয়া বেড়ে গেছে’

প্রকাশিত : ০৭:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪