০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টায় দুবাইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ব্রিটিশ হাইকমিশনার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিদায় জানান।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৩ মার্চ লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০:১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪