০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

‘কেয়ারি ক্রিসেন্ট’ রেস্টুরেন্ট ভবনে অভিযান, ৩ জন আটক

রাজধানীর সাত মসজিদ রোডের কেয়ারি ক্রিসেন্ট ভবনে অভিযানের পর তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই ভবনটিতে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে তিনটায় তাদের আটকের খবর দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে ধানমন্ডি মডেল থানা পুলিশ আটককৃত ব্যক্তিদের হেফাজতে নেয়।

এর আগে এই ভবনে অভিযান চালানো হবে এমন খবরে নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয় ভবনটির সব রেস্টুরেন্ট। ভবনের মূল গেটের সামনে ঝুলিয়ে দেওয়া হয় নোটিশ। সেখানে লেখা— ‘সকল চাইনিজ রেস্টুরেন্ট এবং খাবার হোটেল বন্ধ থাকবে। শুধু দ্বিতীয় তলার মার্কেট এবং নিচ তলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’

পরে সেখানে অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

অভিযানের সময় ভবনটির দ্বিতীয় তলা থেকে ওপরের দিকের সব রেস্টুরেন্ট তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। কথা বলার জন্য ভবন সংশ্লিষ্টদের ডাকা হলেও তারা কেউ আসেননি। পরে বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠেন অভিযান সংশ্লিষ্টরা।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

‘কেয়ারি ক্রিসেন্ট’ রেস্টুরেন্ট ভবনে অভিযান, ৩ জন আটক

প্রকাশিত : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪