০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা, আটক ৩

রাজধানীর জিগাতলা সাত মসজিদ রোডে ১৫ তলার কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় তিনজনকে আটক করা হয়।

সোমবার (৪) দুপুরে সিটি করপোরেশনের একটি দল ভবনটিতে অভিযান চালায়। পরে তা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, “এটি ১৫ তলা ভবন। ১২ তলা পর্যন্ত প্রায় সব তলাতেই রেস্তোরাঁ আছে। এছাড়া দুটো ভবনে ভিসা প্রসেসিং অফিস আছে। ভবনের দুটো সিঁড়ি, তার একটি বন্ধ, ব্যবহার উপযোগী না। সেখানে গ্যাসের সিলিন্ডার রাখা। ছাদও বন্ধ, দুর্ঘটনা ঘটলে কেউ সেখানে যেতে পারবে না।”

জানা গেছে, ১৪ তলা এ ভবনের দ্বিতীয়তলা পর্যন্ত মা‌র্কেট রয়েছে। এরপর তৃতীয় থে‌কে ১১ তলা পর্যন্ত ১৮‌টি রেস্তোরাঁ রয়েছে। এমনকি ভবনটির নিচতলায় ব‌হির্গমন প‌থের নকশা ভেঙে আরেকটি রেস্তোরাঁ করে ভবন কর্তৃপক্ষ। ফলে অগ্নিঝুঁকি থাকায় ভবনটি সিলগালা করে দিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন।

এর আগে, এই ভবনে অভিযান চালানো হবে এমন খবরে নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয় ভবনটির সব রেস্তোরাঁ। ভবনের মূল গেটের সামনে ঝুলিয়ে দেওয়া হয় নোটিশ। সেখানে লেখা থাকে, “সকল চাইনিজ রেস্তোরাঁ এবং খাবার হোটেল বন্ধ থাকবে। শুধু দ্বিতীয় তলার মার্কেট এবং নিচ তলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।”

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা, আটক ৩

প্রকাশিত : ০৭:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪