০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড হবে: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জীবিত মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করে সংরক্ষণের পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য ডিজিটাল পদ্ধতিতে জীবিত মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করে সংরক্ষণের জন্য ‘বীরের কণ্ঠে বীরগাঁথা‘ নামে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংরক্ষিত আসনের সদস্য রওশন আরা মান্নানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, দেশের অভ্যন্তরে বছরে একবার হাওয়া বদল, কন্যার বিবাহভাতা, চিকিৎসা সেবাসহ মুক্তিযোদ্ধারা অন্তত ২৮ ধরনের সুবিধা পাচ্ছেন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড হবে: মুক্তিযোদ্ধা মন্ত্রী

প্রকাশিত : ১০:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮