০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে বাণিজ্যিক ভবনে আগুন

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হাজী সাত্তার টাওয়ারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির আন্ডারগ্রাউন্ডে পার্কিং, জেনারেটর এবং একটি সুতার গোডাউন রয়েছে। এ ছাড়া ভবনটিতে ঢাকা ব্যাংক, আইডিএফসি, ইসলামী ব্যাংকের মতো মোট পাঁচটি ব্যাংকের শাখা রয়েছে। সবগুলো ব্যাংকের জেনারেটর আন্ডারগ্রাউন্ড ফ্লোরে ছিল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।প্রাথমিকভাবে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। বিস্তারিত পরে জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

নারায়ণগঞ্জে বাণিজ্যিক ভবনে আগুন

প্রকাশিত : ০২:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪