১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

বান্দরবানে লাগাতার বৃষ্টিপাতে নিহত ৪

বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রতিমা রানী দাশ (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বান্দরবান কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আজ ভোর রাত থেকে সেখানে ভারী বর্ষণ হচ্ছে। এ সময় পাহাড়ের মাটি ধসে সেখানে থাকা একটি বাড়ির ওপর পড়লে মাটি চাপা পড়ে প্রতিমা রানী মারা যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে একই দিনের লামা উপজেলায় প্রবল বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ নিয়ে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম ৭ নং ওয়ার্ডের কালাইয়ার আগা এলাকায় পাহাড় ধসে নিহতরা হলেন— মো. হানিফ (৩৫), তার স্ত্রী রেজিয়া বেগম (২২) এবং নাতনী হানিফা বেগম (৩)।

এদিকে, পাহাড় ধসে প্রাণহানী ঠেকাতে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে শহর ও উপজেলাগুলোতে ঝুকিতে থাকা পরিবারগুলোকে মাইকিং করে প্রশাসনের আশ্রয় কেন্দ্রের আসার আহব্বাণ জানানো হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বান্দরবানে লাগাতার বৃষ্টিপাতে নিহত ৪

প্রকাশিত : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮