০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে ভটভটি উল্টে নিহত ২, আহত ৮

জয়পুরহাটের মঙ্গলবাড়ী এলাকায় গরু বোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এসময় আরো আটজন আহত হন। বৃহস্পতিবার সকালে জয়পুরহাট-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছেন।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জটিরহাট গ্রামের মৃত খায়ের উদ্দিনের ছেলে কাউছার হোসেন (৫০) ও চাপাইনবাবগঞ্জ জেলার ধানসুরা গ্রামের মারুফের ছেলে মানিক (২৭)।

আহতরা হলেন- জয়পুরহাটের পারুলিয়া গ্রামের বিশ্বনাথের ছেলে মংলী (৩৫), হেলকুন্ডা গ্রামের আব্দুল লতিফের ছেলে রাহাত (১৮), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামের মৃত আনারুলের ছেলে দেলোয়ার(২৮), একই গ্রামের নেজামের ছেলে রেজাউল (৫০), হামিদুলের ছেলে মামুদুল (৪৫), জাহাঙ্গীরের ছেলে রফিকুল (৫০) ও চাপাইনবাবগঞ্জ জেলার ধানসুরা গ্রামের খাদেমুলের ছেলে জাহাঙ্গীর (২০)।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মুমিনুল হক জানান, রাজশাহী থেকে গরু কিনে ভটভটি যোগে দিনাজপুর যাওয়ার সময় মঙ্গলবাড়ী এলাকায় আসলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

তিনি বলেন, আহতদের জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা চলছে এবং নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জয়পুরহাটে ভটভটি উল্টে নিহত ২, আহত ৮

প্রকাশিত : ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮