০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

চলাচলের অনুপযোগী সুজানগর পৌর শহরসহ বেশ কিছু এলাকা

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাবনার সুজানগর, আতাইকুলা, চিনাখড়া ও পৌর শহরের প্রধান সড়কসহ প্রায় সড়কেই। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে খাল-খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

শহরের জিরোপয়েন্ট মোড়, বাজার, পলী বিদ্যুৎ, ভবানীপুর, চরভবানীপুর, মানিকদীর সড়কসহ বিভিন্ন স্থানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এছাড়াও সুজানগর-সাতবাড়ীয়া, আতাইকুলা, চিনাখড়া সড়কের বেহাল অবস্থা হয়ে পড়েছে। রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত বাহন, মোটরসাইকেল, সিএনজি, বাস, ট্রাক মাঝে মধ্যেই গর্তে পড়ে উল্টে দুর্ঘটনা ঘটছে।

এ সকল সড়ক জনবহুল হওয়ায় পথচারী, চাকরিজীবী, স্কুল, কলেজর ছাত্র/ছাত্রীদের পায়ে হেঁটে চলার দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে, অথচ কর্তৃপক্ষের কোন সুদৃষ্টি নেই এসকল সড়কগুলোর দিকে।

পথচারী রাকিবুল হাসান জাদু বলেন, ভারি যানবাহন চলায় সড়কগুলো অবস্থা খুবই খারাপ হয়ে পরছে, আপাতত খোয়া-রাবিশ দিয়ে গর্তগুলো বন্ধ করলেও যানবাহন চলাচল স্বাভাবিক হতো। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কোন ধরণের সুযোগ-সুবিধা পাচ্ছে না পৌরবাসী। এ ব্যাপারে যথাযথ কতৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এলাকাবাসী।

ট্যাগ :

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

চলাচলের অনুপযোগী সুজানগর পৌর শহরসহ বেশ কিছু এলাকা

প্রকাশিত : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮