মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকায় গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকালে বাড়ির পাশের পুকুরে গোসলে করতে যায় ওই ছাত্রী। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা তুষার ওই ছাত্রীকে জোরপূর্বক হাত-পা বেঁধে পাশের এক ঝোঁপের ভিতর নিয়ে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ধর্ষক তুষারের বাবার নাম সেলিম সিকদার।
মাদারীপুর পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, তুষারকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।
তিনি আরো জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা নেয়া হবে। কোন ছাড় দেয়া হবে না।



















