০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম।

আজ বুধবার (২৪ এপ্রিল) তাকে দায়িত্ব বুজিয়ে দেওয়া হয়েছে বলে র‍্যাবের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত র‍্যাব ১১ জন মুখপাত্র পেয়েছে। আরাফাত ১২তম মুখপাত্র এবং সদ্য নৌবাহিনীতে ফেরত পাঠানো কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার দীর্ঘ তিন বছর মুখপাত্রের দায়িত্ব পালন করা মঈন নিজ বাহিনীতে ফেরত যান। কমান্ডার মঈন ২০২১ সালের ২৫ মার্চ র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পান। মঈন নিজ বাহিনীতে ফেরত গেলেও পদটি এখন পর্যন্ত শূন্য রয়ে ছিলো।

জানা গেছে, কমান্ডার আরাফাত ইসলাম বর্তমানে র‍্যাব-১৩-এর অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের জানুয়ারিতে তিনি ব্যাটালিয়নের দায়িত্ব পান।২০২২ সালে তিনি প্রেষণে র‍্যাবে আসেন।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত

প্রকাশিত : ০৫:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪