কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের হসপিটাল সংলগ্ন হাজী বাড়ীর হাজী বশারত আলী (বসু) মিয়ার চতুর্থ ছেলে অটোরিকশাগাড়ী চালক মোঃ ফারুক মিয়া গতকাল সড়ক দুর্ঘটনায় মারা যায়।এই ঘটনাটি ঘটে বুড়িচং টু শংকুচাইল রোডের রাজাপুর রেলওয়ে ক্রসিংয়ের ব্রিজের মাথায়।অটোগাড়ীটি বুড়িচং থেকে বয়লার মুরগী বোঝাই করে রওনা হয়ে যাওয়ার পথে রেলক্রসিং পার হয়ে ব্রিজের মাথায় গিয়ে উল্টে ফেনা বেষ্টিত কর্দমাক্ত পুকুরে পরে যায়।গাড়ির চালক মৃত ফারুক মিয়া এক্সিডেন্ট কালে পানিতে গাড়ীর নিচে চাপা পরে।তৎক্ষণাৎ এই দুর্ঘটনা দেখে আশেপাশের লোকজন ছুটে এসে বয়লার মুরগি বহনকারী অটো গাড়িটিকে টেনে হ্যাচড়ে তুলার পর দেখে নিচে ফারুকের নিথর দেহ অর্ধেক তলিয়ে ভেসে আছে।এ যেন এক বিভীষিকাময় দিন তার জীবনে এসেছিল।স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায় এ রেলক্রসিং রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রত্যেকদিন এখানে নানাবিধ দুর্ঘটনা ঘটে ক্ষয়ক্ষতি হয়ে থাকে।এতে করে প্রতি বছর অত্যন্ত ১০থেকে ১৫ জনের প্রাণহানি ঘটে।এই রেল ক্রসিংয়ের উঁচু নিচু বড় বড় পাথরযুক্ত ঝুঁকিপূর্ণ রাস্তাটি সম্পর্কে উপজেলা প্রকৌশলী মোঃ আলিফ আহাম্মেদ অক্ষরের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় এটি পূর্বে সংস্কার করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন,কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ তাদের নিজের জায়গা দাবি করে রেল কর্তৃপক্ষ সংস্কার করে দিবে বলে আশ্বস্ত করেন।ভাগ্যের কি নির্মম পরিহাস রেলওয়ে কর্তৃপক্ষ আজকের এইদিন পর্যন্ত এই ঝুঁকিপূর্ণ জায়গাটি কোন সংস্কার করার প্রয়োজন মনে করেনি।এই বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন এলাকাবাসী।
০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে রেলওয়ে ক্রসিংয়ের ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারে গাড়ি উল্টিয়ে অটোচালকের মৃত্যু
-
মোঃ শামীম হোসেন - প্রকাশিত : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- 216
ট্যাগ :
জনপ্রিয়










