পৃথক অভিযানে আট কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার বেলা ১১টায় থানায় এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায়, সদর মডেল থানার ওসি মিন্টু রহমান।
প্রেস ব্রিফিং এ ওসি মিন্টু রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ এপ্রিল) বেলা দেড়টার সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরুপনগরস্থ মহাসড়কে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলো- কুমিলা জেলার বাখড়াবাগ চাপাপুর এলাকার মৃত সেরাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম ফয়সাল (২৬), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (৩৫) এবং চান্দলাই গ্রামের মৃ লাল মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (২৪) এর আগে শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে অপর এক অভিযানে দুই কেজি গাঁজাসহ শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়া পাড়ার আজিমুদ্দীনের শিশু সন্তান তামিম (১৬)কে আটক করে।
ওসি জানায়, তাদের বিরুদ্ধে দুইটি আলাদা মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।










