০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৮ দিনের সফরে লন্ডন গেলেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ দিনের সফরে লন্ডন গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (৭ জুলাই) সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এছাড়া তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ কূটনীতিকরা সেখানে উপস্থিত ছিলেন। লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা ও বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।

এর আগে, গত বছরের অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন তিনি। আগামী ১৫ জুলাই রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে বলে জানান প্রেস সচিব জয়নাল আবেদীন।

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

৮ দিনের সফরে লন্ডন গেলেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০২:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮