১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

জয়পুরহাটে তিন দিন ব্যাপী মোবাইল জার্নালিজম ট্রেনিং শুরু

মোবাইল ডিভাইস ব্যবহার করে রিপোর্ট তৈরির পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে তিন দিন ব্যাপী মোবাইল জার্নালিজম ট্রেনিং শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে প্রশিক্ষনের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।

পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান।

প্রশিক্ষণে সাংবাদিকরা মোবাইলে কনটেন্ট সংরক্ষণ ও তথ্য যাচাইকরণ, মোবাইল ক্যামেরার ফ্রেমিং এবং ভিডিও ধারণের ব্যবহারিক কৌশল সম্পর্কে ধারনা দেওয়া হয়।

এসময় জেলার দায়িত্ব পালন করা ৩৫ জন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

জয়পুরহাটে তিন দিন ব্যাপী মোবাইল জার্নালিজম ট্রেনিং শুরু

প্রকাশিত : ০৩:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪