দাউদকান্দি পৌরসভাস্থ ৬ নং ওয়ার্ডের দোনারচর গ্রামের বাসিন্দা মো মোয়াজ্জেম তালুকদারের পিতা বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও ব্যবসায়ী প্রবীন হাজী মো. মোসলেম উদ্দিন তালুকদার বুধবার রাত ১১ টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৫ মেয়ে , ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোয়াজ্জেম তালুকদারের বাবার মৃত্যুতে বন্ধন পরিবারের সকল সদস্যরা গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মোয়াজ্জেম তালুকদারের বাবার মৃত্যুর সংবাদে দাউদকান্দি -তিতাস , মেঘনা -হোমনা উপজেলায় তাঁর নিজ মডেল পৌরসভায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার যোহর নামাজবাদ জারিফ আলী শিশু পার্ক দাউদকান্দি পৌরসভায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় ।
ইমরান মাসুদ 









