০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

পাঁচবিবিতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

২৩ মে বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন তারা। সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি চৌকস আভিযানিক দল উপজেলার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ৩১৪ বোতল ফেন্সিডিল এবং ০৮ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদককারবারিরা পালিয়ে যায়। উদ্ধার কৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

পাঁচবিবিতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত : ০২:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪