১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রাণীনগরে উন্মুক্ত বাজেট সভা

“যদি উন্নয়ন করতে চাও জনগনকে সাথে নাও” এই প্রতিপাদ্য বিষয়কে সামেনে রেখে নওগাঁর রাণীনগরে স্থানীয় সরকার বিভাগের আওতায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ২নং কাশিমপুর ইউনিয়নে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের চেয়ারম্যান মো: মকলেছুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, পরিষদের সচিব খায়রুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী অর্থবছরের জন্য রাজস্ব খাতে ২৫৫৬০০ টাকা ও উন্নয়ন খাতে ১৭৫৬৫৮৫৬ টাকার বাজেট ঘোষনা করা হয়।

এসময় সরকারের বরাদ্দকৃত অর্থ ইউনিয়নের প্রতিটি এলাকায় সঠিক ভাবে কাজে লাগিয়ে সরকারের উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে সকলের প্রতি অনুরোধ জানান প্রধান অতিথি।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

রাণীনগরে উন্মুক্ত বাজেট সভা

প্রকাশিত : ০৩:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪