১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ আটক ২

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মোঃ আল আমিন মিয়া এবং মোঃ সুমন মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার(২২মে) বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা-কন্যা ভাস্কর্যের সামনে থেকে তাদেরকে আটক করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে সিএনজি অটোরিকসায় একটি বড় মাদকের চালান শ্রীমঙ্গল আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের চা-কন্যা ভাস্কর্যের সামনে একটি সিএনজি অটোরিকসা থেকে দুই জনকে আটক করা হয়। পরে সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে পেচানো দুটি বান্ডিল থেকে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত দুই ব্যাক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪