০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রংপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু

রংপুরে জমিতে ধান কাটার সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে।প্রচন্ড তাপদাহের ও অতিরিক্ত রোদের কারণে এ ঘটনা ঘটে।

শনিবার (২৫ মে) দুপুরে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি পূর্বপাড়া গ্রামে জমিতে ধান কাটতে গিয়ে শহিদুল ইসলাম (৩৭) নামের হিটস্ট্রেকে মৃত্যুর এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,শহিদুল ইসলাম এনায়েতপুর সাতভেন্টি পশ্চিম পাড়া গ্রামের আমিন উদ্দিন ওরফে গাঁটু মিয়ার ছেলে বলে জানাগেছে।

রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফেরদৌস ওয়াহিদ এ বিষয়টি নিশ্চিত করে বলে দুপুরে জমিতে পাকা ধান কাটার সময় প্রচন্ড তাপদাহে হিটস্ট্রেকে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

স্থানীরা জানান প্রতিদিনের মতো শহিদুল ইসলাম জমিতে ধান কাটতে যান আজ ও।সকাল থেকে জমিতে ধান কাটার কাজ করেন তিনি।দুপুরের দিকে প্রচণ্ড রোদের কারণে এক সময় তার মাথা ঘুরতে থাকে এবং চোখে ঝাপসা দেখেন এমন কথা বলেন তিনি।পরে জমির পাশে বসে পড়েন শহিদুল এবং সেখানেই অজ্ঞান হয়ে যান।তাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে আসে অন্য কৃষকরা।বাড়িতে নিয়ে আসার পর তিনি মারা যান।

উল্লেখ্য,সারাদেশের মতো রংপুরেও তীব্র দাবদাহ চলছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে যে আজ রংপুরের তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।গত কাল রংপুর চলতি বছরের সবচ্চে তাপমাত্রা ছিল-৩৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

রংপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত : ০৪:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪