০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ভালুকায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

 ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র জুনায়েদ সরকার ও প্রবাসী রুপচাঁন সরকারের মেয়ে নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার।
স্থানীয়রা জানায়, জুনায়েদ, তাহমিনা ও তার ছোটবোন তামান্না আক্তার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার মাঝে বাড়ির পাশে আম কুড়াতে যায়। পরে তারা বাড়ির পাশে সদ্য খনন করা একটি খাদে সাঁতার কাটতে নামেন। এসময় তামান্না সেখান থেকে উঠতে পারলেও অন্য দুজন উঠতে পারছিলেন না। পরে বাড়িতে গিয়ে তামান্না পরিবারের সদস্যদের খবর দিলে তারা ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

ভালুকায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত : ০৯:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪