০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

শ্রীমঙ্গলে ১২ রোগীকে ৬ লক্ষ টাকার অনুদানের চেক বিতরন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় শুক্রবার(৩১মে) সকালে মাননীয় মন্ত্রীর শ্রীমঙ্গল মিশন রোডস্থ বাসভবনে এসব চেক বিতরন করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ১২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৬ লাখ টাকার চেক বিতরন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার শোয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় এ সময় অন্যান্য মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী প্রানেশ গোয়ালা, পৌর কাউন্সিলর তানিয়া আক্তার প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

শ্রীমঙ্গলে ১২ রোগীকে ৬ লক্ষ টাকার অনুদানের চেক বিতরন

প্রকাশিত : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪