০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকসার দুই যাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হন।

নিহতরা হলেন, সদর উপজলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া (২৮) ও একই ইউনিয়নর সুতিয়ারা গ্রামের নূরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪)। আহতরা হলন সুতিয়ারা গ্রামের ইকরাম (১০), পৌর এলাকার মেড্ডার সিএনজি চালক এমরান (২৮)ও মনির (৩০)। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ সারোয়ার ও সহকারি উপ-পরিদর্শক মৃণালকান্তি জানান, সরাইল বিশ্বরোড থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটারিকশাটিকে চাপা দেয়।

এ সময় পিছন দিক থেকে আরা একটি অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্হলেই মারা যান । দুর্ঘটনা কবলিত পিকআপ ও অটারিকশাটি জব্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ /DS

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রকাশিত : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪