০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সিরাজগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৩

সিরাজগঞ্জে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। একজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলী ইউনিয়নের রায়গঞ্জ আঞ্চলিক সড়কের আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোঃ সাদ আনসারী (২৩) বহুলী ইউনিয়নের মোক্তারগাছা গ্রামের আবু তালহা আনসারীর ছেলে ও অপরজন মহাদেব চন্দ্র সাহা(৬০) ,হাটপাঙ্গাসী গ্রামের মৃত জগেশ চন্দ্র সাহার ছেলে ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জের সদর উপজেলার কাঠেরপুল এলাকা থেকে হাটপাঙ্গাসীগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা আলোকদিয়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হয় ও আহত হয় তিনজন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

সিরাজগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রকাশিত : ০৩:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪