সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে মোটরচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১ জুন) সকালে জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকায় একটি কলা বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় রেজাউল করিম(৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার দত্তকুশা কামার পাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সে ছয় কন্যা সন্তানের জনক।
এলাকাবাসী আরও জানায়, গত রাতে কোন এক সময় কে বা কারা অটোভ্যান চালককে রাস্তার পাশে হাত পা বেধে মেরে রেখে যায় লোকজন দেখে পুশিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ জানান, নিহত রেজাউল করিম প্রতিদিনের মতোই শুক্রবার রাতেও তার মোটরচালিত অটোভ্যান নিয়ে কাজে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুলিশ।
আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।










