কুমিল্লার বুড়িচং উপজেলায় গত ২৯ মে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উক্ত নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার সর্বোচ্চ ৩৭৭৮৭ ভোট পেয়ে বিজয় লাভ করে।এরই ধারাবাহিকতায় শনিবার বুড়িচং সদর ইউনিয়ন কর্তৃক নব নির্বাচিত বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার কে গণসংবর্ধনা প্রদান করেন।বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নেওয়াজ আলী সর্দারের সার্বিক পরিচালনায় অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং সদর ইউনিয়ন চেয়ারম্যান ইন্জি আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শামীমুল ইসলাম হাবুল, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান,মামুন মিয়া মেম্বার,সার্জেন্ট কানু সর্দার,মনু সর্দার,উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল,যুবলীগ নেতা জামাল মেম্বার, জহিরুল ইসলাম (পূর্নমতি),মোঃ আরিফুল ইসলাম ঠিকাদার,ক্রিড়া সম্পাদক তুহিন,যুবলীগ নেতা ফল শাহীন,জহির ফকির,দুলাল,আওয়াল,উপজেলা ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম, আলমগীর,সালাম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।
০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা প্রদান
-
মোঃ শামীম হোসেন - প্রকাশিত : ০৯:২৬:০২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- 191
ট্যাগ :
জনপ্রিয়










