শেরপুরে সদর উপজেলার পরিষদ এর কার্যালয়ের সম্মেলন হলরুমে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ ও সাংবাদিকদের সাথে পরিচিত এবং মতবিনিময় সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪জুন) সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ এর কার্যালয়ের সম্মেলন হলরুমে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা করেন সদর উপজেলার নবাগত নিবার্হী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
এসময় শেরপুর সদর উপজেলা পরিষদের নবাগত নিবার্হী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল-চেয়ারম্যান মোঃ মুসা মিয়া,ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম হিরো, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামছুন্নাহার কামাল, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, জেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম রেজা,বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, শেরপুর প্রেসক্লাবের পক্ষ সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক তথ্যধারা পত্রিকার চিফ -রিপোর্টার মোঃ আসাদুজ্জামান মুরাদ, দৈনিক ঢাকা প্রতিদিনের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী রবিন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানগণ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং উপজেলার সর্বস্তরের স্কুল, কলেজের প্রতিষ্ঠানের শিক্ষকগণ,সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি,বেসরকারি কর্মকর্তা, উপস্থিত থেকে কর্মস্থল নাম পরিচয় সহ উম্মুক্ত বক্তব্য রাখেন।










