৫০ বছর বয়সী মোঃ মুনছুর আলী সি আই তারে নেটের জালির তৈরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ৩৭ বছর ধরে। অল্প আয়ে সংসার চালাতে গিয়ে সন্তানদের শিক্ষিত করতে পারেনি।আগে মতো কাজ না থাকার কারণে এখন সংসার চালানো বেশ কষ্টকর হয়ে পড়ছে মুনছুর আলী পক্ষে।
জানা যায়, মোঃ মুনছুর আলী বাড়ি জুঁইদন্ডী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মধ্য জুঁইদন্ডীতে।তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জনক।অভাবের সংসারের মেঝ ছেলেটা অল্প পড়াশোনা করেছে। আর ছোট মেয়েটা পড়াশোনা করতেছে।এলাকায় ছোট মেয়েদের দিন কাটে খেলাধুলায় ও উল্লাস আর ছোটাছুটিতে।অন্যদিক ছোট মেয়েটি দিন কাটে পরিবারের মা,বাবা এবং ভাইদের কাজে সহযোগিতা করে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়,তীব্র গরমে যখন মানুষ ছটফট করছে।সেই তীব্র গরমে অপেক্ষা করে মোঃ মুনছুর আলী স্ত্রী, ২ছেলে এবং ছোট মেয়েকে নিয়ে সি আই তার দিকে নেটের জাল তৈরি করতেছে।৩৫-৪০ ফুটে লম্বা ওপর টিন চারিদিকে খোলা জায়গায় নেটের জাল তৈরির কারখানা।নেই কোন বিদ্যুৎ সংযোগ পেশির শক্তি দিয়ে বানানো হচ্ছে বালু পরিষ্কার করানো নেটের জাল।
মোঃ মুনছুর আলী জানান ৩৭ বছরের ধরে তার দিয়ে নেটের জাল তৈরি কাজ করে সংসার চালাচ্ছি।কোন রকমে অভাব অনাটন মধ্য দিয়ে দিন কাটাচ্ছি।মেশিনে যান্ত্রিক ভাবে সি আই তারের নেটের জাল তৈরি কারণে আমার পেশা হারিয়ে যেতে বসেছে।
নেটের জাল তৈরিতে অনেক কষ্ট ও পরিশ্রম। যে পরিশ্রম হচ্ছে সেই পরিমাণ টাকা উপার্জন করতে পারছিনা। এখন মানুষ আধুনিক হয়ে গেছে। তাই লোকজন এখন এই সব কাজ করতে চাইনা।পরিবারের সদস্যদের নিয়ে এই পেশাকে আঁকড়ে ধরে রেখেছি।প্রতিদিন ১৫০ ফুট পর্যন্ত জাল বানানো যায়।৫০ ফুট বানাতে পারলে ৪৫০ টাকা মতো পাওয়া যায়।










