কুমিল্লার বুড়িচং উপজেলায় গত ২৯ মে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উক্ত নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার সর্বোচ্চ ৩৭৭৮৭ ভোট পেয়ে বিজয় লাভ করে।এরই ধারাবাহিকতায় শনিবার রাজাপুর ইউনিয়ন কর্তৃক নব নির্বাচিত বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার কে গণসংবর্ধনা প্রদান করেন।এসময় উপস্হিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি নেওয়াজ আলী সর্দার,রাজাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ,বারেশ্বর গ্রামের কৃতি সন্তান ব্যবসায়ী মামুন সরকার।এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শামীমুল ইসলাম হাবুল,ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল,সাহেবাবাদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম,রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল,উত্তর গ্রামের কৃতি সন্তান সোহেল ,যুবলীগ নেতা জামাল মেম্বার,মোঃ মেহেদী (চড়ানল),ক্রিড়া সম্পাদক তুহিন,যুবলীগ নেতা কামাল হোসেন, ফল শাহীন,জহির ফকির,দুলাল,আওয়াল,উপজেলা ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম, আলমগীর,সালাম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।










