১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

পাবনায় চিনাখরা কবরস্থান থেকে ০৫ টি লাশের কঙ্কাল চুরি

পাবনা সুজানগর উপজেলার চিনাখরা এক রাতের অন্ধকারে কবরস্থান থেকে ০৫টি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে চিনাখরা কেন্দ্রীয় গোরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে বলে ধারনা এলাকাবাসীর।
শনিবার (০৮ জুন ) দুপুরে বিষয়টি কবরস্থান পরিচ্ছন্ন কর্মীরা কবরস্থান এরিয়া পরিস্কার করার সময় টের পান । পরে সাথে সাথে বিষয়টি কবরস্থান কমিটিকে অবগত করেন। বিষয়টি জানাজানির পর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তারা।
চুরি হওয়া এক লাশের স্বজন এরশাদ বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। এই কবরস্থানে আমার মায়ের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোররা। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,‌ রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ দুপরে কবরস্থান পরিচ্ছন্ন কর্মীরা কবরস্থান পরিস্কার করার সময় টের পায় ০৫ টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।  আমরা এই কঙ্কাল চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

পাবনায় চিনাখরা কবরস্থান থেকে ০৫ টি লাশের কঙ্কাল চুরি

প্রকাশিত : ০৯:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪