০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
আধুনিক লাইব্রেরির স্থাপনায় চট্টগ্রামের

প্রবর্তক স্কুল এন্ড কলেজ এর পাশে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট

সামাজিক দায়বদ্ধতা, দক্ষ ও যোগ্য মানবসম্পদ বিনির্মাণে আধুনিক লাইব্রেরির স্থাপনায় চট্টগ্রামের প্রবর্তক স্কুল এন্ড কলেজ এর পাশে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট ।

সামাজিক দায়বদ্ধতা, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ ও যোগ্য মানবসম্পদ বিনির্মাণে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট এর আধুনিক লাইব্রেরির নির্মাণ কাজ শেষ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো ।

৮ জুন শনিবার সকালে ফিতা কেটে প্রবর্তক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই আধুনিক লাইব্রেরির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস , ক্লাব প্রেসিডেন্ট সাদমান সায়কা শেফা , চার্টার প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, ইলেক্ট প্রেসিডেন্ট এস.এম মুহিবুর রহমান, পাস্ট প্রেসিডেন্টস সহ, প্রবর্তক স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, ডাক্তার শ্রী প্রকাশ বিশ্বাস , অধ্যক্ষ জনাব মনোজ কুমার দেব, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্কুলের সকল শিক্ষক ও ক্লাবের সকল সদস্যবৃন্দ |

প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বলেন, রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেটের এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং শিক্ষার জন্যে এই বিশাল অবদান ভুয়সী প্রশংসার দাবিদার। রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেট এর এই মহতী উদ্যোগে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেন ।

ক্লাবের প্রেসিডেন্ট সাদমান সায়কা শেফা বলেন সামাজিক দায়বদ্ধতা ও সুশিক্ষিত জাতি গঠন, দক্ষ মানব সম্পদ নির্মাণে রোটারি ইন্টারন্যাশনাল যুগের পর যুগ কাজ করে যাচ্ছে সারা বিশ্বব্যাপি এবং আমরাও সেই লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রেসিডেন্ট বলেন দৃষ্টিনন্দন এই লাইব্রেরি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণার ও রোটারি কর্ণার স্কুলের সকল শিক্ষক, স্কুল গভর্ণিং বডি ও সকল ছাত্র ছাত্রীর মাঝে আশার আলোর সঞ্চার করবে ।

ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, স্কুল কর্তৃপক্ষ লাইব্রেরির যথার্থ ব্যবহার করে সকল ছাত্র –ছাত্রীদের মাঝে এমন এক পরিবেশ তৈরি করে দেবেন যা তাদের মানসিক বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনকি লাইব্রেরির এই পরিবেশ তাদের মাঝে বই পড়ার প্রতিযোগীতা বাড়িয়ে দিবে এবং তাদেরকে প্রতিযোগিতাই অবতীর্ণ করবে।

প্রবর্তক স্কুল এন্ড কলেজ এর গভর্ণিং বডির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত বলেন, আমরা তাদের এই বিশাল উদ্যোগকে স্কুল কমিটি ও সকল শিক্ষক ও ছাত্র -ছাত্রীর পক্ষ থেকে রোটারি ক্লাৱ অফ চিটাগাং এরিস্টোক্রেটকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সামনের দিনে ও রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন ।

পরিশেষে ক্লাবের প্রেসিডেন্ট সম্মানিত অতিথিবৃন্দ, স্কুল কর্তৃপক্ষ ক্লাবের সবাইকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে লাইব্রেরির উদ্ভোধন সার্থক ও সফল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ক্লাবের সম্মানিত রোটারিয়ান এ. কে. এম. শহীদুল্লাহ চৌধুরীর ভূমিকা অনস্বীকার্য, যিনি এই লাইব্রেরি বিনির্মাণে প্রথম দিন থেকে শেষ অবধি পর্যন্ত বিশেষ ভূমিকা পালন করেন এবং নান্দনিকতার সাথে লাইব্রেরি তৈরির কাজ শেষ করেন। এই দৃষ্টিনন্দন কাজের প্রতি প্রবর্তক স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ, ক্লাবের প্রেসিডেন্ট, ক্লাবের সকল পাস্ট প্রেসিডেন্ট, সকল রোটারিয়ান বৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন |

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

আধুনিক লাইব্রেরির স্থাপনায় চট্টগ্রামের

প্রবর্তক স্কুল এন্ড কলেজ এর পাশে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট

প্রকাশিত : ১২:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪