চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
পরে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে বঙ্গবন্ধু মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের অধীনে মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রহিমা খাতুনের সঞ্চালনায় সভায় পরিবারে খাদ্য ও পুষ্টি জোগান বিষয়ে বক্তব্য রাখেন, কৃষি উদ্যোক্তা কামরুন নাহার ইতি।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কেএম কায়সার হোসেন, প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকারসহ কৃষি দপ্তরের কর্মকর্তা -কর্মচারীগণ এবং জেলার কৃষি উদ্দোক্তাগণ।
আগামী মঙ্গলবার তিনদিনব্যাপী এ মেলা শেষ হবে।




















