০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

যুদ্ধ-সংঘাত বন্ধ হয়ে সারা বিশ্বে শান্তি বিরাজ করুক : সমবায় প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় যুদ্ধ-সংঘাত বন্ধ হয়ে সারা বিশ্বে শান্তি বিরাজ করুক। শান্তির সুবাতাস ছড়িয়ে পড়ুক দিগবিদিক। একথা বলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ।

আজ (১৭ জুন) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাধীন পুঠিয়া ঈদ্গাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে একথা বলেন।

তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছাসহ তাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করেন। সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে তিনি বলেন, বিশ্বের দেশে-দেশে আজ যুদ্ধ-সংঘাত লেগে আছে। কিন্তু আমাদের বিদেশনীতি বঙ্গবন্ধুর দেওয়াঃ “সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়।“ আমরা চাই সারা বিশ্বের সকল দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ছড়িয়ে যাক।

প্রতিমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে আরও বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে ঈদুল আযহার মহিমা অন্য সব উৎসবের চেয়ে ভিন্ন। তিনি এসময় বলেন, সৃষ্টিকর্তাকে ভয় পাওয়াই (তাকওয়া) মুখ্য। তাঁর প্রতি আনুগত্যের পরীক্ষাস্বরূপ পশু কুরবানির মাধ্যমে অন্তরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষকে আমরা জলাঞ্জলি দিই, যা শান্তি প্রতিষ্ঠায় অন্যতম সহায়ক। তিনি ফিলিস্তিনের নিহত ও নির্যাতিত মুসলিমসহ বিশ্বের সকল নিপীড়িত মানুষের জন্য এসময় সমবেদনা প্রকাশ করে দোয়ায় অংশগ্রহণ করেন।

ঈদের নামাজন্তে প্রতিমন্ত্রী পুঠিয়ার সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান  আব্দুস সামাদ মোল্লা, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগ ও পূঠিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

যুদ্ধ-সংঘাত বন্ধ হয়ে সারা বিশ্বে শান্তি বিরাজ করুক : সমবায় প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪