কুমিল্লা বুড়িচংয়ে মানবতার পূর্বপাড়া সংগঠনের মানবতার ইসলামিয়া একাডেমীর উদ্যোগে গত মঙ্গলবার বুড়িচং ইসলামিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার হলরুমে সকাল ১০টায় ঈদ পুনর্মিলনী,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আদর্শ সমাজ বিনির্মানের স্বপ্ন নিয়ে ১মে ২০২০ বৈশ্বিক ক্রান্তিলগ্নে মানবতার পূর্বপাড়া বুড়িচং নামে বুড়িচং সদরে অরাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু করে।প্রতিষ্ঠার পর থেকে শৃঙ্খলা বজায় রেখে শিক্ষা,বৃক্ষরোপণ,ধর্মীয় জ্ঞান চর্চা,যাকাত সহ নানামুখী সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে নিরলসভাবে কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় এই সংগঠনের উদ্যোগে বুড়িচং সদরের বিসিএস ক্যাডার, ডাক্তার, পেশাজীবি, খেলোয়ার, ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ছাত্র সমাবেশ ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুব দিপু,ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি অধ্যাপক গিয়াস উদ্দিন,ডা: মেহেদী হাসান , ডা:জাবেদ আহম্মেদ,মোস্তাফিজুর রহমান জুয়েল নুরুল আলম,মামুন সাঈদী।রংধনু সাহিত্য চর্চা সভাপতি জাকারিয়া সৌরভ।এ সময় আরও উপস্থিত ছিলেন ডাঃ গোলাম রাব্বানী সোহেল,শিক্ষক মোঃ হান্নান,শাহাদাত হোসেন,আনোয়ার হোসেন,লিটন প্রমুখ।উক্ত অনুষ্ঠানে বুড়িচং সদরের ২০০ ছাত্র/ছাত্রীর মাঝে ইসলামিক বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
ঈদ পুনর্মিলনী,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত
-
মোঃ শামীম হোসেন,বুড়িচং - প্রকাশিত : ০৯:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- 179
ট্যাগ :
জনপ্রিয়




















