০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

দেশে প্রতিবছর ৪ কোটি টন ধান উৎপাদন হয় : খাদ্যমন্ত্রী 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,দেশে প্রতিবছর ৪ কোটি টন ধান উৎপাদন হয়। উৎপাদিত ধান থেকে চাল উৎপাদনের সময় শুধুমাত্র চালকে চার থেকে পাঁচ বার (পলিশ করে) চকচকে করার কারণে চালের ওজন হ্রাস পায়। আর এতে করে আমাদের লক্ষ মাত্রা অনুযায়ী চাল উৎপাদনও কম হয়।

তিনি বলেন, চার থেকে পাঁচ বার পলিশ করে চাল চকচকে করার কারনে চালের পুষ্টিগুন ও ওজন যেমন কমে তেমনি ৪ থেকে ৫ শতাংশ চাল ওজনে কমে গিয়ে লক্ষমাত্রার চেয়ে বছরে আমাদের প্রায় ১৬ লাখ টন চাল উৎপাদন কম হয়। এক্ষেত্রে চালকে দুইবার পলিশ করা হলে চালের পুষ্টিগুণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি লোকসান কমবে বলে আমি মনে করি।পাশাপাশি চাল উৎপাদনে খরচ কমাতে পারলে এর ফলসরুপ ভোক্তারা আরও কম দামে চাল কিনতে পারবেন।

তিনি বৃহস্পতিবার (২০জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোতে সম্পন্ন হওয়া বিএমআরইকরণ ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন, অ্যান্ড এক্সপানশন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ভোক্তাদের সুবিধার্থে এখন থেকে বস্তায় ধানের জাত, ওজন, উৎপাদনের তারিখ এবং মিলগেটে কত দাম তা লিখতে হবে যাতে করে খুচরা ব্যবসায়ী না বলতে পারেন যে, তারা বেশি দামে তা ক্রয় করছেন। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতিবছর ধান উৎপাদনে বাংলাদেশ শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, আমাদের আরও উদ্বৃত্ত থাকত। তবে এ ব্যাপারে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।

বিপণন ব্যবস্থা সুষ্ঠু রাখা, সরকারি মজুত বৃদ্ধির জন্য স্থাপনা নির্মাণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কেউ যেন বেশি মজুত রেখে সরকারকে সংকটে ফেলতে না পারে, তার জন্য নতুন আইন তৈরি করা হয়েছে বলেন তিনি।এ আইনে মজুতদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা এসময় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দেশে প্রতিবছর ৪ কোটি টন ধান উৎপাদন হয় : খাদ্যমন্ত্রী 

প্রকাশিত : ০৫:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

বিজনেস বাংলাদেশ/DS